জাতীয়
ইতিহাস গড়লেন বাবর
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম চূড়া ‘মাকালু’ জয়
NewsView

নিউজভিউ ডেস্ক
বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো নতুন এক চূড়ার নাম। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু (৮,৪৮৫ মিটার) জয় করে ইতিহাস গড়েছেন ডা. বাবর আলী।
আজ ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে বাবর আলী মাকালুর চূড়ায় পা রাখেন। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতটি তার দুর্গমতার জন্য ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা ‘মহা-কালো’ নামে পরিচিত। শিখরে পৌঁছানোর সময় তার সঙ্গে ছিলেন আং কামি শেরপা।
গত ৭ এপ্রিল মাকালু অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর। প্রতিকূল আবহাওয়া ও অক্সিজেনের স্বল্পতাকে জয় করে তিনি এই অনন্য উচ্চতায় পৌঁছান। অভিযানের আয়োজক ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বাবর বর্তমানে নিরাপদ অবস্থানে নেমে আসছেন এবং আগামী ৩ মে’র মধ্যে বেসক্যাম্পে পৌঁছানোর কথা রয়েছে।
মাকালু জয়ের মাধ্যমে বাবর আলী পঞ্চম কোনো ‘আট হাজারি’ (৮,০০০ মিটারের বেশি উচ্চতা) পর্বত শিখর স্পর্শ করার গৌরব অর্জন করলেন। এর আগে তিনি আরও বেশ কিছু বিরল রেকর্ড গড়েছেন। ২০২৪ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে একই সাথে বিশ্বের সর্বোচ্চ ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই মাউন্ট মানাসলু জয় করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন। প্রথম বাংলাদেশি হিসেবে ২০২৫ সালের এপ্রিলে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত জয় করেন তিনি।
পেশায় চিকিৎসক বাবর আলীর পাহাড়ে পথচলা শুরু হয় ২০১০ সালে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে। এরপর একে একে হিমালয়ের কঠিন সব শিখর জয় করে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার এই ‘এক্সপিডিশন মাকালু’ অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে ভিজুয়াল নিটওয়ারস, সামুদা স্পেক-কম, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমান্স গ্রোসারিজ।
বিশ্বের ১৪টি আট হাজারি পর্বত জয়ের যে লক্ষ্য বাবর আলী স্থির করেছেন, মাকালু জয় সেই স্বপ্নের পথে এক বিশাল মাইলফলক। তার এই কৃতিত্বে বাংলাদেশের পর্বতারোহী মহলে বইছে আনন্দের জোয়ার।

লোড হচ্ছে...