আদালতসদর
ইটিপি ও ছাড়পত্র বিহীন ফতুল্লার ৩ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণ বিরোধী বিশেষ অভিযানে ইটিপি (বর্জ্য শোধনাগার) ও বৈধ পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত তিনটি ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়। হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
অভিযান চালানো প্রতিষ্ঠানগুলো হলো— ফতুল্লার ইসদাইর এলাকার বাংলাদেশ ডাইং প্রসেসিং ইন্ডাস্ট্রি, বটতলা রেললাইন এলাকার বিসমিল্লাহ নিট ডাইং অ্যান্ড ফিনিশিং মিল এবং হাজী রসুল ডাইং। পরিদর্শনকালে দেখা যায়, কারখানাগুলো পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল এবং তরল বর্জ্য শোধনের জন্য কোনো ইটিপি ব্যবস্থা ছিল না। ফলে সরাসরি বিষাক্ত বর্জ্য নিঃসরণের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছিল।
অপরাধের গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে তিনটি প্রতিষ্ঠানেরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং ব্যবহৃত বিদ্যুৎ মিটারগুলো জব্দ করে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সার্বিক সমন্বয়ে পরিচালিত এই অভিযানে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এই ধরনের কঠোর পদক্ষেপ নিয়মিত অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানই আইন অমান্য করে এবং পরিবেশের ক্ষতি করে ব্যবসা পরিচালনা করতে পারবে না।

লোড হচ্ছে...