নারায়ণগঞ্জ
ফতুল্লায় গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া একটি টয়োটা এক্স করোলাসহ মোট তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২২ জুন নতুন জজ কোর্ট সংলগ্ন পার্কিং এলাকায় নিজের ব্যবহৃত টয়োটা এক্স করোলা রেখে নাস্তা করতে যান মালিক মোহাম্মদ আরিফ। ফিরে এসে গাড়িটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির রহস্য উদ্ঘাটন করে।
অভিযানে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তার হোসেন (৪৮) এবং ২৬ জুন ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) ও আলাউদ্দিন (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য।
গ্রেপ্তারদের কাছ থেকে মামলার চুরি হওয়া টয়োটা এক্স করোলাসহ আরও দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

লোড হচ্ছে...