রাজনীতিসদর
এমএ পাশ বাদ দিয়ে অশিক্ষিতকে মনোনয়ন দেওয়া হয়েছে: গিয়াসউদ্দিন
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এবারের নির্বাচনে দলের মনোনয়ন প্রক্রিয়ায় যোগ্যদের চরম অবমূল্যায়ন করা হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, আমরা ৭ জন মানুষ এমএ পাশ হওয়া সত্ত্বেও আমাদের একজনকে মনোনয়ন দেওয়া হয়নি। পরিবর্তে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যিনি সবেমাত্র নিজের নাম লেখা শিখেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, আগামী দিনে যারা সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখেন, তাদের পথ সুগম করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া বিএনপির মনোনীত প্রার্থীর কড়া সমালোচনা করে তিনি বলেন, ওই প্রার্থী তার বক্তব্যে শীতলক্ষ্যার পশ্চিমপাড়ে বসবাসরত সিদ্ধিরগঞ্জের মানুষদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছেন। সোনারগাঁর মানুষ কখনো এই অপমান মেনে নেবে না। তাই সেই অপমানের জবাব দিতেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন।
তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জের মানুষকে গালি দেওয়া হবে আর তিনি চুপ করে বসে থাকবেন, এমনটা হতে পারে না। যদি তিনি এই সময়ে নির্বাচন না করতেন তবে সিদ্ধিরগঞ্জবাসীর সাথে বড় ধরনের বিশ্বাসঘাতকতা করা হতো। এলাকাবাসীর সম্মান রক্ষা করাকে তিনি নিজের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে উল্লেখ করেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় এই পথসভায় আরও অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জিএম সাদরিল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন এবং জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত।
এছাড়াও সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুবদল নেতা আশরাফ প্রধান, নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মাসুদ করিম এবং থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই সভায় অংশ নিয়ে গিয়াস উদ্দিনের প্রতি সংহতি প্রকাশ করেন।

লোড হচ্ছে...