সারা দেশ
পিস্তল, গুলি ও আইসসহ তিন মামলার আসামি গ্রেপ্তার
NewsView

নিউজভিউ ডেস্ক
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ এবং ২৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাত এগারোটার দিকে মিরপুর সেকশন-২-এ ডালিম গোস্ত বিতানের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর থানা পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন ব্যক্তি মিরপুর সেকশন-২-এর জি-ব্লকের ১ নম্বর রোডের ২ নম্বর হোল্ডিংয়ের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। থানার একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সাইফুলের বিরুদ্ধে এর আগেও তেজগাঁও ও গুলশান থানায় তিনটি মামলা রয়েছে।
থানা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে ডিএমপির মিরপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...