নারায়ণগঞ্জআড়াইহাজার
খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি দায়ে ৩ প্রতিষ্ঠানে জরিমানা
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুমোদনহীনভাবে খোলা বাজারে অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জননিরাপত্তা ঝুঁকি ও অগ্নিকাণ্ড রোধে প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রিফাত অটো পার্টস, ইনসাফ অটো পার্টস এবং খাজা গরিবে নেওয়াজ।
অভিযান সূত্রে জানা গেছে, লাইসেন্স বা প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই জনবহুল এলাকায় ড্রাম ও বোতলে ভরে উচ্চ দাহ্য এসব জ্বালানি তেল বিক্রি করছিল প্রতিষ্ঠানগুলো। আইন অমান্য করায় রিফাত অটো পার্টসের মালিক শাজাহানকে ৩ হাজার টাকা, ইনসাফ অটো পার্টসের মালিক হাবিবুরকে ৭ হাজার টাকা এবং খাজা গরিবে নেওয়াজের মোতালিবকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, “অনুমোদন ছাড়া যত্রতত্র জ্বালানি তেল বিক্রি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড ও প্রাণহানির আশঙ্কা থাকে। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, খোলা বাজারে এভাবে তেল বিক্রির ফলে এলাকায় সবসময় আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল।

লোড হচ্ছে...