নারায়ণগঞ্জসোনারগাঁও
স্বাস্থ্যের জমি দখল, অঞ্জন দাসের নিন্দা
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি জমি অবৈধভাবে দখল করে বাণিজ্যিক স্থাপনা ও ওষুধের দোকান নির্মাণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী অঞ্জন দাস। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের কাছে অবিলম্বে এই দখলদারিত্ব বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জ-০৩ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত ‘মাথাল’ প্রতীকের প্রার্থী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে যে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা ও সীমানার ভেতরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট ও ওষুধের দোকান নির্মাণ করা হচ্ছে। এই দখল প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক অমিত হাসান।
অঞ্জন দাস তাঁর বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্স একটি জনগুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যেখানে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা, সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা অত্যন্ত ন্যাক্কারজনক, অনৈতিক এবং সরাসরি জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড। এই ধরনের দখলদারিত্ব ও চাঁদাবাজির রাজনীতি দেশের মানুষ আর বরদাশত করবে না।”
তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনগণের ট্যাক্সের টাকায় কেনা বা বরাদ্দকৃত এই জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করতে দেওয়া যাবে না। অবিলম্বে তদন্ত সাপেক্ষে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ ফিরিয়ে আনার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

লোড হচ্ছে...