রাজনীতিসদর
নির্বাচনি প্রচারণায় গোলাম মসীহ্ ‘যুব সমাজ মাদকের মরণনেশায় ধ্বংস হয়ে যাচ্ছে’
NewsView

নিউজভিউ
সমাজব্যবস্থায় ইসলামী অনুশাসন ও নৈতিকতা প্রতিষ্ঠিত হলে মাদকসেবী এবং সন্ত্রাসীরা স্বয়ংক্রিয়ভাবে সুপথে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহ্। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৩নং ওয়ার্ডে হাতপাখা প্রতীকের গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
গণসংযোগ পরবর্তী পথসভায় গোলাম মসীহ্ একটি উপমা তুলে ধরে বলেন, “একজন মাদকসেবী বা ধূমপায়ী যখন ওজু করে পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করে, তখন সে চাইলেও সেখানে সিগারেট ধরাতে পারে না। মসজিদের শান্তিময় ও আধ্যাত্মিক পরিবেশ তাকে অন্যদের মতো সুশৃঙ্খল থাকতে সাহায্য করে। একইভাবে যদি রাষ্ট্র ও সমাজে ইসলামী মূল্যবোধ ও অনুশাসন প্রতিষ্ঠা করা যায়, তবে মাদক ও সন্ত্রাসের সাথে যুক্ত ব্যক্তিরা স্বাভাবিকভাবেই ভালো মানুষে পরিণত হবে।”
তরুণ প্রজন্মকে দেশ গড়ার মূল কারিগর উল্লেখ করে তিনি বলেন, “যুব সমাজ আজ মাদকের মরণনেশায় ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা নির্বাচিত হলে যুবকদের এই ধ্বংসাত্মক পথ থেকে রক্ষা করতে প্রয়োজনীয় নৈতিক ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করবো। তরুণরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠলে দেশ ও জাতির প্রকৃত কল্যাণ সাধিত হবে।”
নির্বাচনী প্রচারণায় এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি বিল্লাল তালুকদার, সেক্রেটারি সাইয়্যিদ রিদওয়ান, দক্ষিণের সভাপতি সোহেল প্রধান, রহমত উল্লাহ লড়াকু, যুবনেতা আ. মোমিনসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

লোড হচ্ছে...