স্বাস্থ্যসদর
নারায়ণগঞ্জে বিএইচডিএর ইফতারের আয়োজন
NHP NewsView

নিউজভিউ
বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশন (বিএইচডিএ)-এর নবগঠিত ৫৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক ডা. গাজী খায়রুজ্জামান ও ডা. আসমা খন্দকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, ডা. সুফিয়া মোমিন, ডা. এস আলম সিদ্দিকী ও ডা. পারভীন যুথি।
সংগঠনের ৫৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে ডা. মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ডা. আখলাকুজ্জামান ইয়ামীম দায়িত্ব গ্রহণ করেছেন। কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি ডা. মো. কাজী ইব্রাহিম, ডা. মো. মোজ্জাফফর বাবু, ডা. মো. হাবিবুর রহমান ও ডা. মো. হানিফ মিয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. হারুনুর রশিদ, ডা. মো. ইব্রাহিম মারুফ ও ডা. মাহবুব সারোয়ার। এছাড়াও দপ্তর, অর্থ, শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপ-কমিটির ৫৩ জন সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও অভিষেক সম্পন্ন করা হয়।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই খাতকে আধুনিক ও আরও শক্তিশালী করতে চিকিৎসকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পবিত্র রমজানের এই আয়োজন চিকিৎসকদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিএইচডিএ’র নবনির্বাচিত নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের হোমিওপ্যাথিক চিকিৎসকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অতিথিরা একসাথে ইফতার গ্রহণ করেন।

লোড হচ্ছে...