নারায়ণগঞ্জসদর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করা মিনিবাসে অগ্নিকাণ্ড
NewsView

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি মিনিবাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) ভোরে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কার্যালয়ের সামনে নাফ পরিবহনের মিনিবাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। বাসটিতে কোনো আরোহী বা চালক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ক্ষয়ক্ষতি হয়েছে বাসের অভ্যন্তরীণ অংশে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো জ-১১-০৩৮৮ নম্বরের মিনিবাসটি শুক্রবার রাতে সওজ কার্যালয়ের সামনে পার্কিং করে রেখে যান চালক। শনিবার ভোর ছয়টার দিকে স্থানীয়রা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বাসের বডি, ভেতরে থাকা সিট, এবং জানালার কাঁচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও বাসে কেউ না থাকায় প্রাণহানি এড়ানো গেছে।
অগ্নিকাণ্ডটি নিছক যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে নাকি এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল, তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিমরাইল হাইওয়ে পুলিশের টিআই জুলহাস উদ্দিন জানান, সেখানকার নৈশ প্রহরী বাবুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নৈশ প্রহরী পুলিশকে জানিয়েছেন যে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের ওয়াশরুমে গিয়েছিলেন। ফিরে এসেই তিনি বাসে আগুন লাগতে দেখেন। হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও নিশ্চিত করেন যে বাসের আশেপাশে কোনো লোকজন দেখা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, যাত্রী বা চালক কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। তিনি আরও বলেন: "আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

লোড হচ্ছে...