নারায়ণগঞ্জসদর
ভূমিসেবা মেলা-২০২৬
নারায়ণগঞ্জে জাল দলিলের হার বেশি: জেলা প্রশাসক
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জে অন্যান্য জেলার তুলনায় জাল দলিলের হার বেশি। যাচাই-বাছাই ছাড়া দ্রুত নামজারি করে দিলে ভবিষ্যতে আরও বড় জটিলতা তৈরি হতে পারে।
বুধবার (২০ মে) সকালে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা: পরিবর্তন, উন্নয়ন ও অগ্রযাত্রা” শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলার প্রশাসক মো. রায়হান কবির।
তিনি বলেন, কেউ যদি ভুয়া দলিল জমা দেয় এবং সেটির ভিত্তিতে নামজারি হয়ে যায়, পরে প্রকৃত মালিক আপত্তি দিলে আবার সেটি বাতিল করতে হয়। এতে জনগণের ভোগান্তি আরও বাড়ে। তাই জমা দেওয়া কাগজপত্র নিখুঁতভাবে যাচাই করা জরুরি।
ভূমি সেবার বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, আগে নামজারি করতে ৭০ থেকে ৭৫ দিন সময় লাগলেও বর্তমানে নারায়ণগঞ্জে গড়ে ১৮ দিনের মধ্যে নামজারি সম্পন্ন হচ্ছে। আরও দ্রুত ও নির্ভুল সেবা দিতে জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।
মো. রায়হান কবির বলেন, জমি নিয়ে আপত্তি থাকলে উভয় পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নিতে হয়। এটি একটি কোয়ানি-জুডিশিয়াল (আধা-বিচারিক) প্রক্রিয়া। আবেদনকারী যেমন তাঁর কাগজপত্র সঠিক দাবি করেন, আপত্তিকারীর কাছেও তার ব্যাখ্যা থাকতে পারে। তাই উভয় পক্ষের বক্তব্য ও নথি যাচাই ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে পুরো ভূমি ব্যবস্থাপনা একই ডিজিটাল সিস্টেমের আওতায় এলে দলিল, নামজারি ও রেকর্ড একই প্ল্যাটফর্মে যাচাই করা যাবে। এতে জনগণের ভোগান্তি শূন্যের কোঠায় নেমে আসবে।
দেশের ভূমি ব্যবস্থাপনার ইতিহাস ও জটিলতা উল্লেখ করে সেমিনারে জেলা প্রশাসক বলেন, জমিদারি প্রথা থেকে শুরু করে জমির মালিকানা নির্ধারণের প্রক্রিয়ায় নানা জটিলতা রয়েছে। অনেক ক্ষেত্রে সরকারি জমি জনগণের দখলে গেছে, আবার ব্যক্তি মালিকানার জমিও খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে। বিশেষ করে সিএস, এসএসহ বিভিন্ন জরিপে হাতে লেখা রেকর্ড, মানচিত্র ও বাস্তবতার অসঙ্গতির কারণে জমির মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রায় প্রতিটি জরিপেই কিছু না কিছু সমস্যা থেকে গেছে, যা পরবর্তীতে বিরোধের সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, সরকার ধীরে ধীরে পুরো ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনার চেষ্টা করছে। বর্তমানে ওয়ারিশ, আদালতের রায়, দানপত্র বা ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন উপায়ে ভূমির মালিকানা পরিবর্তন হচ্ছে। কিন্তু দীর্ঘ সময় পর নতুন জরিপ হলে জমির প্রকৃতি ও মালিকানায় বড় পরিবর্তন দেখা যায়। কোথাও পুকুর ভরাট হয়ে বাড়ি হয়েছে, কোথাও বাড়ি পুকুরে পরিণত হয়েছে।
ডিজিটালাইজেশনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, আগে ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি ম্যানুয়াল ছিল। এখন কিছু কাগজপত্র অনলাইনে আনা হলেও রেকর্ড সংশোধনের কাজ এখনও পুরোপুরি ডিজিটাল হয়নি। ফলে অনেক সংশোধন এখনও হাতে করতে হয়। কোনো ভুল সময়ে সংশোধন করা না হলে সেই ভুল পরবর্তী রেকর্ডেও থেকে যায়।
ভূমি বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা এখনও কম উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, অনেকেই ওয়ারিশ সূত্রে জমির মালিক হলেও সময়মতো নামজারি বা রেকর্ড সংশোধনের বিষয়ে গুরুত্ব দেন না। এ বিষয়ে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর প্রমুখ।

লোড হচ্ছে...