নারায়ণগঞ্জ
মাসদাইর গাবতলী সোসাইটি
কমিটি ভেঙে দিয়েই দায় সেরেছেন এমপি আল আমিন
NewsView

নিউজভিউ
ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর মাসদাইর (গাবতলী) এলাকার সোসাইটি কমিটি বিলুপ্ত করেই দায় সেরেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। আগের কমিটির অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আল আমিনের কাছে সুষ্ঠু সমাধান চেয়ে আবেদন করা হলে তিনি কেবল কমিটি ভেঙে দিয়েই দায় এড়িয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
সূত্র জানায়, এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর মাসদাইর (গাবতলী) এলাকার বাসিন্দাদের স্থানীয় উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় দীর্ঘদিন ধরে ওই সোসাইটি বিদ্যমান রয়েছে। এলাকার বাড়ির মালিক ও দোকানদাররা সোসাইটি কমিটির মাধ্যমে প্রতি মাসে উন্নয়নের উদ্দেশ্যে নিয়মিত চাঁদা দিয়ে আসছেন। কিন্তু এই টাকা জনকল্যাণ ও এলাকার উন্নয়নে ব্যয় হচ্ছে না বলে অভিযোগ তাদের।
এলাকাবাসীর ভাষ্য, এলাকায় অবৈধ ব্যবসা প্রকাশ্যে পরিচালিত হলেও কমিটি এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। মাদকসেবনের প্রবণতা বাড়ায় এলাকার যুব সমাজ মাদকাসক্তির দিকে ঝুঁকছে। পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়তে থাকায় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তারা আরও অভিযোগ করেন, প্রতি মাসে চাঁদা নেওয়া হলেও এলাকার অবকাঠামো ও পরিবেশের কোনো দৃশ্যমান উন্নয়ন হচ্ছে না। এছাড়া কমিটির সদস্যরা এলাকাবাসীর অভিযোগ ও সমস্যার প্রতি উদাসীন।
বিষয়গুলোর প্রতিকার চেয়ে সংসদ সদস্য আল আমিনের কাছে গত এপ্রিল মাসের ৭ তারিখে একটি আবেদন করেন এলাকাবাসী। এতে এমপি আল আমিন কমিটি ভেঙে দিলেও অজানা কারণে আর কোনো ভূমিকা নিচ্ছেন না। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এলাকার সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।
এলাকাবাসী নূর এ আলম বলেন, “আমরা এলাকার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এর দ্রুত সমাধান আশা করি। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্যের কাছে আমাদের অনেক আশা। তারা পরিবর্তনের কথা বলে নির্বাচিত হয়েছেন। কিন্তু এখনও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় মনে হচ্ছে এমপি সাহেব কমিটি ভেঙে দিয়েই দায় সেরেছেন। আমরা চাই বিষয়টির দ্রুত সমাধান হোক।”
সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, “গাবতলী এলাকাবাসীর পক্ষ থেকে তারা আমার কাছে এসেছিলেন। আমি কমিটি ভেঙে নির্বাচনের পরামর্শ দিয়েছি।”
তবে কবে নাগাদ নির্বাচন হবে— এমন প্রশ্নের উত্তরে কিছুই বলেননি সংসদ সদস্য।
এলাকাবাসীর মতে, সাধারণ মানুষের সমস্যার সমাধানে জনপ্রতিনিধিদের আরও বেশি গতিশীল হওয়া প্রয়োজন।

লোড হচ্ছে...