নারায়ণগঞ্জসদর
হাদি হত্যার বিচারের দাবিতে চাষাঢ়া শহীদ মিনারে অবস্থান কর্মসূচি
NewsView

নিউজ ভিউ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিশাল অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে খুনিদের পরিচয় প্রকাশ এবং দ্রুততম সময়ে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। "হাদি হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই"—এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাজধানীর রাজপথে দিবালোকে দেশের একজন পরিচিত মুখকে গুলি করে হত্যা করা হলো, অথচ এতদিন পার হয়ে গেলেও খুনিরা কেন এখনো ধরাছোঁয়ার বাইরে? প্রশাসনের এই নীরবতা বা ব্যর্থতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিয়েছে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

লোড হচ্ছে...