নারায়ণগঞ্জবন্দর
নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে মদনগঞ্জ পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে ট্রান্সফরমার বিস্ফোরণের পর এই আগুনের সূত্রপাত হয়। এতে সাবস্টেশনের জি-২ (G-2) ট্রান্সফরমারটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে বড় ধরনের এই দুর্ঘটনার পরও বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বিকট শব্দে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটির কারণেই এই বিস্ফোরণ। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে, তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে এরই মধ্যে বিকল্প সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।
উল্লেখ্য, একই সাবস্টেশনে মাত্র এক মাস আগেও অনুরূপ একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বারবার একই ধরনের দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং সাবস্টেশনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।

লোড হচ্ছে...