নারায়ণগঞ্জবন্দর
বন্দর ইউএনও-ওসির সঙ্গে দেখা করলেন জামায়াত নেতারা
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বন্দর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার এবং বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ইউএনও-র সাথে সাক্ষাতের পূর্বে, জামায়াত নেতৃবৃন্দ বন্দর থানায় গত ৭ ডিসেম্বর যোগদানকারী নবাগত ওসি আশরাফ উদ্দিনের সাথে দেখা করেন। এই সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কিশোরগ্যাংয়ের মতো স্থানীয় সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়।
নেতৃবৃন্দ কিশোর গ্যাংয়ের বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করলে ওসি আশরাফ উদ্দিন মন্তব্য করেন যে, "এই গ্যাং প্রত্যেকটি দলের আছে।" জবাবে মহানগরী জামায়াত আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, "আমাদের দল থেকে কোনো কিশোর গ্যাংয়ের বিষয় নাই। যদি আপনারা আমাদের ভেতর কোনো কিশোর গ্যাং দেখেন অবশ্যই ব্যবস্থা নিবেন।"
সদর-বন্দর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ এই অঞ্চলের পরিবেশ নিয়ে মন্তব্য করেন। তিনি শামীম ওসমান, নাসিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানসহ কিছু ফ্যামিলির খুনের সাথে জড়িত থাকার অভিযোগ তোলেন। এছাড়াও তিনি একজন স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সরাসরি "খুন, খারাপের সাথে জড়িত" থাকার অভিযোগ করেন এবং উল্লেখ করেন, "শান্তির চরে মাদকের কাছে সকলেই জিম্মি হয়ে আছে।" নবাগত ওসিকে স্বাগত জানিয়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াতের সারমর্ম তুলে ধরে ভালো কাজের পক্ষে এবং খারাপ কাজের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, বন্দর দক্ষিণ থানা আমীর ফজলুল হাই জাফরী, উত্তর থানা আমীর মাওলানা আতিকুর রহমান, উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা নবাগত দুই সরকারি কর্মকর্তাকে স্বাগত জানান এবং এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নে প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

লোড হচ্ছে...