জাতীয়
অনার্স কোর্স বন্ধ হচ্ছে না: জাতীয় বিশ্ববিদ্যালয়
NewsView5

নিউজভিউ ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স (স্নাতক সম্মান) কোর্স বন্ধ করা হচ্ছে—এমন খবর ও গুজবের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরকার বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে স্পষ্ট করা হয়েছে।
মঙ্গলবার ( ৯ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার্স কোর্স বন্ধের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচারিত তথ্য বিভ্রান্তিকর। শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষর করেন। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশজুড়ে অনার্স, ডিগ্রি ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম এবং ভর্তি প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

লোড হচ্ছে...