নারায়ণগঞ্জসদর
বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের বিজয় র্যালি
NewsView

নিউজ ভিউ
মহান বিজয় দিবসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ফতুল্লা থানা গেইটে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী ও পিয়ার চাঁন, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এম. এ. সুমন, প্রচার সম্পাদক সেলিম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন এবং সদস্য রাকিব চৌধুরী শিশির, সোহেল রানা, পম আজিজ, নাজমুল হাসান, মাসুদ আলী, রাসেল, সাজিদ, মো. রাওনাফ সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

লোড হচ্ছে...