রাজনীতিসদর
দুই হাজার পরিবারের মাঝে রিয়াদ চৌধুরীর ঈদ উপহার
ঈদের আনন্দ ভাগ করে নিতে সক্রিয় আছি: প্রশাসক মামুন মাহমুদ
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লায় দুই হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তন সংলগ্ন মাঠে বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ই এন্ড ই অটো মোবাইলস্ লিঃ ও ই এন্ড ই অটো মোবাইলস্ ট্রেডিংয়ের সার্বিক সহযোগিতায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, "আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে সক্রিয় আছি। রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে এই বিপুল সংখ্যক মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয়।"
প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, "অন্যের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়াই হলো প্রকৃত রাজনীতি। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের মর্যাদা বৃদ্ধিতে ফ্যামিলি কার্ড চালু করেছেন। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। ফতুল্লার নেতা-কর্মীদের সুসংগঠিত রাখতে রিয়াদ চৌধুরী যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অনুকরণীয়।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার। এছাড়াও ফতুল্লা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...