রাজনীতি
সচ্ছলরা এগিয়ে আসলে কোনো পরিবারই খাবারের কষ্ট পাবেনা: মাসুদুজ্জামান
NHP NewsView

নিউজভিউ
পবিত্র রমজানের ত্যাগ ও সহমর্মিতার শিক্ষাকে ধারণ করে নারায়ণগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। তাঁর মাসব্যাপী মানবিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) নগরীর তিনটি ওয়ার্ডের ৬০০ দরিদ্র পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
এদিন বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত নিম্নআয়ের মানুষের হাতে মাথাপিছু ১ কেজি করে মাংস তুলে দেওয়া হয়। বাজারমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে পুষ্টিকর খাদ্য সহায়তা পেয়ে সাধারণ মানুষের মুখে তৃপ্তির হাসি দেখা গেছে।
বিতরণকালে সমাজসেবক মাসুদুজ্জামান বলেন, "রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সচ্ছল মানুষরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে কোনো পরিবারকেই সেহরি বা ইফতারে খাবারের কষ্ট পেতে হবে না। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি প্রতিবছর এই চেষ্টা করি এবং পুরো রমজান মাসজুড়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।"
আয়োজকরা জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে তদারকি কমিটির মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের তালিকা করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে হাজী মো. মনির হোসেন সরদারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণের মতো জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

লোড হচ্ছে...