নারায়ণগঞ্জসোনারগাঁও
কাঁচপুরে ডিবির অভিযানে দুইজন গ্রেপ্তার, ইয়াবা-হিরোইন উদ্ধার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে সোনারগাঁও থানার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার মো. আজিম ওরফে আজিজ এবং সোনারগাঁওয়ের সোনাপুর এলাকার মো. মামুন মিয়া।
ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেনের দিক-নির্দেশনায় ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর এলাকার একটি ভাড়াবাড়িতে হানা দেয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, সিডিএমএস রেকর্ড অনুযায়ী গ্রেফতারকৃতদের নামে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকাটিতে মাদক সরবরাহ করে আসছিল। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লোড হচ্ছে...