রাজনীতি
খানপুর পোর্টকে শহর বিনাশী ষড়যন্ত্র আখ্যা দিলেন খোরশেদ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র খানপুরে কন্টেইনার পোর্ট নির্মাণ করে শহরকে একটি ‘মৃত শহরে’ পরিণত করার চক্রান্ত চলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহ্বায়ক এবং সাবেক মহানগর যুবদল সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি এই অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে খোরশেদ প্রশ্ন তুলে বলেন, যেখানে পানগাঁও পোর্ট এখনো শতভাগ সচল করা সম্ভব হয়নি সেখানে ঘনবসতিপূর্ণ একটি শহরের মাঝখানে নতুন পোর্ট নির্মাণের যৌক্তিকতা কী। তিনি মনে করেন এই প্রকল্পটি কেবল ফ্যাসিস্ট শাসন আমলের অপরিকল্পিত উন্নয়নের একটি অংশ। পোর্টের প্রয়োজনীয়তা থাকলে তা শহরের বাইরে কাঁচপুরে স্থাপন করার বিকল্প প্রস্তাবও দেন তিনি।
খোরশেদ আরও বলেন, শুধুমাত্র আয়ের দিকে তাকালে হবে না এই শহরকে নিরাপদ ও সাধারণ মানুষের বসবাসের যোগ্য রাখাও সমান জরুরি। শহরের ভেতর কন্টেইনার পোর্ট নির্মিত হলে যানজট ও দূষণ ভয়াবহ আকার ধারণ করবে যা নারায়ণগঞ্জকে একটি অবাসযোগ্য নগরীতে পরিণত করবে। তাই শহর রক্ষার স্বার্থে এই ষড়যন্ত্রমূলক প্রকল্প অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি।
ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের ব্যানারে এই প্রকল্পের বিরুদ্ধে জনমত তৈরির কাজ শুরু করেছেন খোরশেদ। তিনি নারায়ণগঞ্জবাসীকে নিজের শহর রক্ষায় সচেতন হওয়ার এবং প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর ডাক দেন।

লোড হচ্ছে...