রাজনীতিসদর
যারা মানুষের সম্পদ কেড়ে নেয়, তাদের মিষ্টি কথায় আর পা দিবেন না: ইকবাল
NewsView

নিউজভিউ
ফতুল্লা, পাগলা ও আলীগঞ্জ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রধান দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতার জন্য সাবেক সংসদ সদস্যদের তীব্র সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে সিপিবি মনোনীত প্রার্থী শ্রমিক নেতা ইকবাল হোসেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত ফতুল্লার বিভিন্ন এলাকায় ‘কাস্তে’ প্রতীকের গণসংযোগকালে তিনি বলেন, “বর্ষা মৌসুমে ৩-৪ মাস আপনারা পানিবন্দি জীবন কাটান, কিন্তু যারা ভোট নিয়ে এমপি হয়েছে তারা জনস্বার্থে কোনো কাজ না করে কেবল সন্ত্রাস ও চাঁদাবাজদের লালন করেছে।”
বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ইকবাল হোসেন ফতুল্লার দেলপাড়া, পাগলা চিতাশাল, রেলস্টেশন, পাগলা ও আলীগঞ্জ বাজার, রেললাইন বাজারসহ বিভিন্ন এলাকায় নিবিড় গণসংযোগ ও পথসভা করেন। এসময় সাধারণ মেহনতি মানুষের মাঝে ‘কাস্তে’ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।
ইকবাল হোসেন তাঁর বক্তব্যে গত সাড়ে ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের কথা উল্লেখ করে বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে নতুন সম্ভাবনার পথ তৈরি হয়েছে। এখন সময় এসেছে সন্ত্রাসী, চাঁদাবাজ ও লুটেরা রাজনীতির বিপরীতে নীতিনিষ্ঠ রাজনৈতিক বিকল্প শক্তি গড়ে তোলার। যারা মানুষের সম্পদ ও সুখ-শান্তি কেড়ে নেয়, তাদের মিষ্টি কথায় আর পা দিবেন না।”
ভোটারদের উদ্দেশ্যে তিনি প্রতিশ্রুতি দেন, “আপনারা যদি আমাকে যোগ্য মনে করে ভোট দেন, তবে আমি কথা দিচ্ছি—আপনাদের নাগরিক অধিকার নিশ্চিত করে একটি নিরাপদ ফতুল্লা গড়ে তুলব। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ফতুল্লাকে উন্নয়নের রোল মডেল করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
গণসংযোগ ও পথসভায় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম এবং শ্রমিক নেতা গাজী নূরে আলমসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

লোড হচ্ছে...