জাতীয়
উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার
NewsView

নিউজভিউ ডেস্ক
কোরবানির পশুর চামড়া সংরক্ষণে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গ্রাম ও উপজেলা পর্যায়ে চামড়া সাত দিন পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না।’
তিনি আরও বলেন, এতে ঢাকার ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে। পাশাপাশি চামড়া নষ্ট হওয়াকে রোধ করা সম্ভব হবে। এ কারণে প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

লোড হচ্ছে...