রাজনীতিসদর
জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন মামুন মাহমুদ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ লাঘবে খাল পুনঃখনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ফতুল্লার কায়েমপুর ফকির রোড সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় তিনি জানান, চলতি মাসের শুরুতে স্থানীয়দের নিয়ে খালটি পরিদর্শনের পর জনস্বার্থে জেলা পরিষদ থেকে এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বর্ষা মৌসুমে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করেন। সেই দুর্ভোগ থেকে স্থায়ী পরিত্রাণ দিতেই এই সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খালের খনন কাজ শেষ হলে আগামী বর্ষায় পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং এই এলাকায় আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না।
জেলা পরিষদের প্রশাসক আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনমানুষের সমস্যা সমাধানে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। বড় কোনো প্রকল্পের জন্য দীর্ঘ প্রতীক্ষা না করে জেলা পরিষদের ক্ষুদ্র সামর্থ্য দিয়েই তাৎক্ষণিকভাবে মানুষের পাশে দাঁড়ানো তাদের মূল লক্ষ্য। মানুষকে বছরের পর বছর পানিতে ডুবিয়ে রেখে বড় পরিকল্পনার অপেক্ষায় বসে থাকার নীতিতে তারা বিশ্বাসী নন বলে তিনি গণমাধ্যমকে জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা পরিষদে এখনো বড় কোনো বরাদ্দ না থাকলেও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে। যেখানেই জনদুর্ভোগ বেশি, সেখানেই দ্রুত প্রতিকারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা পরিষদকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের ক্ষুদ্র উদ্যোগগুলো অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কার্যক্রম চলাকালীন স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার অনুরোধ জানান।

লোড হচ্ছে...