সারা দেশ
শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
NewsView

নিউজভিউ ডেস্ক
আট মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের রিপন দাসের ছেলে চিন্ময় দাস (২২), তাঁর স্ত্রী ইশা দাস (১৯) ও তাঁদের ৮ মাস বয়সী কন্যাশিশু জেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ইশা দাসের নিউমোনিয়ার চিকিৎসার চিন্ময় দাস পরিবার নিয়ে ঢাকায় গিয়েছিলেন। গত বুধবার তাঁরা মাদারীপুর ফিরে আমিরাবাদ এলাকার মিষ্টি বাড়ৈয়ের ভাড়া বাসায় ওঠেন।
মিষ্টি বাড়ৈ জানান, তাঁরা আসার পর তিনি ঘরের চাবি দিয়ে পুরান বাজারে যান। রাত ৯টার দিকে ফিরে এসে অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পান না। পরে ৯৯৯-এ ফোন দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢোকে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘরের ভেতরে ইশা দাসের মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান চিন্ময় দাস ও তাঁদের ৮ মাস বয়সী শিশু জেনির মরদেহ। ভোর ৫টার দিকে মরদেহগুলো মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

লোড হচ্ছে...