নারায়ণগঞ্জ
কর না বাড়িয়ে নাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে। অতিরিক্ত কর আরোপ না করে নতুন রাজস্ব উৎস সৃষ্টির মাধ্যমে আয় বাড়ানোর লক্ষ্য নিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবন মিলনায়তনে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন। নাসিক গঠনের পর এটি ১৫তম বাজেট।
বাজেট ঘোষণাকালে প্রশাসক বলেন, নাগরিকদের ওপর নতুন আর্থিক চাপ সৃষ্টি না করে রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো হবে। একই সঙ্গে নতুন নতুন রাজস্ব উৎস তৈরি করে সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি করা হবে।
তিনি জানান, এ বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন ও দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সড়ক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা-সংস্কৃতি, ক্রীড়া, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, সড়কবাতির উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর নাগরিক সেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নাসিক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২১৪ কোটি ৫৪ লাখ ৯২ হাজার ৯১২ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১৫৯ কোটি ৭৯ লাখ ১৫ হাজার ১০৭ টাকা, যা লক্ষ্যমাত্রার ৭৪ দশমিক ৪৮ শতাংশ। এর মধ্যে কর বাবদ আদায় হয়েছে ৮০ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৭৯০ টাকা।
২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতে আয় প্রস্তাব করা হয়েছে ২১৪ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ২০১ টাকা।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল কালাম, আজহারুল ইসলাম মান্নান, মাসুকুল ইসলাম রাজিব ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকা। তার আগের অর্থবছরে বাজেট ছিল ৫৪৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা। এবারের বাজেট আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বড়।

লোড হচ্ছে...