নারায়ণগঞ্জবন্দর
সহিংসতার অভিযোগে বন্দরে আ.লীগ-যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বন্দরে থানা পুলিশের বিশেষ ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বন্দরের বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে তিনজনকে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এবং একজনকে পৃথক একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—তিনগাঁও এলাকার আওয়ামী লীগ নেতা মিজান মেম্বার (৫০), পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ছাত্রলীগ নেতা সুফল চন্দ্র দাস (২২), লাঙ্গলবন্দ এলাকার প্রবীণ আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী (৭২) ও মুছাপুর এলাকার যুবলীগ নেতা আরিফ হোসেন (৩৭)।
পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট বন্দর খেয়াঘাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ওপর সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের পৃথক দুটি মামলায় আদালতে পাঠানো হয়।

লোড হচ্ছে...