নারায়ণগঞ্জবন্দর
বন্দরে গণসংযোগে মাওলানা মইনুদ্দিন আহমাদ
‘যাকাত ব্যবস্থা চালু হলে এদেশের মানুষ আর না খেয়ে থাকবে না’
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করেছেন সংগঠনটির নেতা মাওলানা মইনুদ্দিন আহমাদ, যিনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের বন্দর সাংগঠনিক দক্ষিণ থানার অন্তর্গত ফরাজীকান্দা এলাকায় মুসুল্লিদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে এ দেশে চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।
এছাড়াও তিনি যাকাত ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, যাকাত ব্যবস্থা চালু হলে এদেশের মানুষ আর না খেয়ে থাকবে না। তিনি উপস্থিত জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামিক দল তথা কোরআন ভিত্তিক দলকে ভোট দিয়ে মনোনীত করতে হবে।
বৃহস্পতিবার বিকালে বন্দর সাংগঠনিক দক্ষিণ থানার অন্তর্ভুক্ত এরিয়ায় অবস্থিত ফরাজীকান্দা বড় জামে মসজিদে মুসুল্লিদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা হয়।
মতবিনিময় শেষে গণসংযোগটি ফরাজীকান্দা বড় জামে মসজিদ থেকে শুরু হয়ে ফরাজীকান্দা উপজেলা রোড, মদনগঞ্জ কবরস্থান রোড, ইসলামপুর রোড, পি এম রোড, টিক্কার মোড় এবং এম এন ঘোষাল রোড প্রদক্ষিণ করে মদনগঞ্জ বাজারে এসে শেষ হয়। গণসংযোগ শেষে মদনগঞ্জ বাজারে নাসিক ১৯ নং ওয়ার্ড আয়োজিত নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
গণসংযোগ ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, সাংগঠনিক বন্দর দক্ষিণ থানার আমীর ফজলুর রহমান জাফরী, সেক্রেটারি কাজী মামুন, নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন মুন্না, বন্দর উত্তর থানা সেক্রেটারি জহিরুল ইসলাম সহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...