নারায়ণগঞ্জসদর
স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অনেক রক্ত ঝরেছে: সাবেক এমপি গিয়াসউদ্দিন
NewsView

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৬ বছরের নির্যাতন নিপীড়ন সত্ত্বেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় তারা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল র্যালির আগে সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই কঠোর বার্তা দেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে এই র্যালিটি ছিল ৪ শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে। এটি সিদ্ধিরগঞ্জ পুলের বটতলা থেকে শুরু হয়ে শিমরাইল, মৌচাক, সানারপাড়, কাঁচপুর, মদনপুর ও সোনারগাঁয়ের মোগড়াপাড়া হয়ে আবারও সিদ্ধিরগঞ্জে এসে শেষ হয়। নেতাকর্মীরা এসময় দলীয় ও জাতীয় পতাকাসহ নানা ফ্যাস্টুন প্রদর্শন করে।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আজ বাংলাদেশের সর্বাধিক মানুষের শ্রদ্ধা রয়েছে। তিনি কেবল বিএনপির প্রতিষ্ঠাতা নন, তিনি রাজনৈতিক অঙ্গনে এক মহান আদর্শের বীজ বপন করে গেছেন।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে অভূতপূর্ব উন্নয়নের গতিধারা তৈরি করেছিলেন।
৭ নভেম্বরের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, "১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার ঐক্যের মধ্য দিয়ে দেশ বিরোধী চক্রান্তের অবসান ঘটেছিলো। দেশের দায়িত্বভার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর অর্পণ করা হয়েছিলো।"
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অনেক রক্ত ঝরেছে, গুম-খুন হয়েছে, জেল-জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল সহ ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

লোড হচ্ছে...