সারা দেশ
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মুত্যু
NewsView6

প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
নেত্রকোনার মদন উপজেলার বাগজান গ্রামের হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম এরশাদ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাই নেওয়াজ খাঁর ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার সকালে বাড়ির সামনে হাওরে ঘাস খাওয়ার জন্য গরু রেখে আসেন আমিনুল ইসলাম এরশাদ। পরে বৃষ্টিপাত শুরু হলে তিনি গরুগুলো বাড়িতে আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
বৃষ্টি শেষে স্থানীয় লোকজন তাকে হাওরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে স্বজনরা দ্রুত তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাতুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার দাস জানান, বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লোড হচ্ছে...