রাজনীতিসদর
ফতুল্লায় রিয়াদ চৌধুরীর নেতৃত্বে কাসেমীর পক্ষে বিশাল মিছিল
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর ‘খেজুর গাছ’ প্রতীকের সমর্থনে ফতুল্লায় এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে এই প্রচার মিছিলে হাজারো মানুষের ঢল নামে।
রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে মিছিলটি ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তন থেকে শুরু হয়ে লালপুর, পৌষাপুকুর পাড়, আল-আমিনবাগ, হাজী জালাল উদ্দিন রোড ও সরকার বাড়ি রোডসহ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। কয়েক হাজার নারী-পুরুষ ভোটারের অংশগ্রহণে মিছিলটি এক সময় বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
মিছিল চলাকালে রিয়াদ মোহাম্মদ চৌধুরী নিজে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে কয়েক হাজার কর্মী-সমর্থক ব্যানার, ফেস্টুন ও বাঁশি নিয়ে নেচে-গেয়ে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জোট মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন চান তিনি।
মিছিল শেষে রিয়াদ মোহাম্মদ চৌধুরী উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে পরিবর্তনের ডাক এসেছে। আমরা আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে মুফতি মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করার মাধ্যমে আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার করব।”

লোড হচ্ছে...