রাজনীতিবন্দর
বন্দরে সিরাজুল মামুনের গণসংযোগ
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের লড়াইয়ে বন্দর ও কলাগাছিয়া ইউনিয়নের জনপদে ব্যাপক তৎপরতা চালিয়েছেন দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন। খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপিসহ ১০ দলীয় জোট সমর্থিত এই প্রার্থী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনভর ওই এলাকায় নিবিড় গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা পরিচালনা করেন।
সকাল ৯টায় কল্যাণদি বাসস্ট্যান্ড থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন এবিএম সিরাজুল মামুন। এরপর তিনি হাজীপুর, জিধরা, আদমপুর, মুকফুলদি, নয়ানগর ও বালুচরসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের দ্বারে দ্বারে যান। গণসংযোগকালে তিনি ভোটারদের হাতে দেওয়াল ঘড়ি প্রতীকের লিফলেট তুলে দেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা ও সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন।
গণসংযোগে সিরাজুল মামুনের সাথে ১০ দলীয় জোটের শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের বড় একটি বহর উপস্থিত ছিল। এতে অংশ নেন খেলাফত মজলিস মহানগরের সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী এবং জামায়াতে ইসলামীর বন্দর উপজেলা আমীর মাওলানা খুরশিদ আলম ফারুকী।
এছাড়া কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুস সালাম, খেলাফত মজলিস বন্দর ইউনিয়ন সভাপতি মুফতী রুহুল আমীন, কলাগাছিয়া ইউনিয়নের মাওলানা আব্দুল কাদির ও মাওলানা আশরাফসহ জোটভুক্ত বিভিন্ন দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।

লোড হচ্ছে...