নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে এক যুবক আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার কেজি গাঁজাসহ রুহুল আমিন (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এশিয়া লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়কের আষারিয়ারচর এলাকায় অবস্থিত চেকপোস্টে অবস্থান নেয়। বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৫৫) তল্লাশিকালে রুহুল আমিনের কাছ থেকে এই মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রুহুল আমিন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার চান্দোলা গ্রামের গাজী সরকারের ছেলে। পুলিশ জানিয়েছে, সে দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনে সে যাত্রীবাহী বাসকে নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছিল।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে মহাসড়ক ও টোল প্লাজা এলাকায় পুলিশের এমন নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

লোড হচ্ছে...