নারায়ণগঞ্জবন্দর
বন্দরে মাদক কারবারে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. ইউনুস আলী নামে এক পুলিশ সদস্যকে (নায়েক) ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইউনুস আলী চুনাভূড়া এলাকার চান শরীফ চৌকিদারের ছেলে। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইউনুস আলী স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় যোগদানের প্রস্তুতির অংশ হিসেবে ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
এ সময় বাড়ির আশপাশে ঘুরতে বের হলে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি তুহিনকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখেন। তিনি এর প্রতিবাদ জানিয়ে মাদক বিক্রিতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন ও তার সহযোগীরা ইউনুস আলীর ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে তারা পালিয়ে যায়।
ইউনুস আলীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িত মাদক কারবারি তুহিনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

লোড হচ্ছে...