সারা দেশ
২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
হোমনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা
NewsView5
 (1).jpg)
হোমনা, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টার অভিযোগে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের কিছু নেতাকর্মী জড়ো হন। তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল শেষে স্থানীয় একটি গ্যারেজের পাশের রাস্তায় অবস্থান নেন। সেখানে তারা আতঙ্ক সৃষ্টি ও জননিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে গোপন সংবাদ আসে।
খবর পেয়ে হোমনা থানা পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত ব্যক্তিরা দিকবিদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মো. মহসিন আহমেদ (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যান।
হোমনা থানার এসআই বাদী হয়ে বুধবার (২৪ জুন) এই মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।

লোড হচ্ছে...