রাজনীতিসদর
শিক্ষার্থীদের এই কষ্ট দূর করতে কাজ করব: মামুন মাহমুদ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় নাকাল কাশীপুর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার ও পানি নিষ্কাশনে কার্যকর পদক্ষেপ নিয়েছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। বুধবার (১ এপ্রিল) বিকেলে সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করে তিনি স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় প্রায় সাড়ে পাঁচশত শিক্ষার্থীর স্বাভাবিক চলাফেরা ও খেলাধুলা ব্যাহত হচ্ছিল। শিক্ষার্থীরা বাধ্য হয়ে নোংরা পানি ডিঙিয়ে শ্রেণিকক্ষে যাতায়াত করত। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা পরিষদ প্রশাসকের নজরে আসে। এরপরই তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে মঙ্গলবার রাতেই মাঠে বালু ফেলে সাময়িক চলাচলের ব্যবস্থা করেন।
পরিদর্শন শেষে মামুন মাহমুদ বলেন, “সংবাদপত্রের মাধ্যমে স্কুলের এই দুরবস্থার কথা জেনে আমার খুব খারাপ লেগেছে। তখনই সিদ্ধান্ত নিই শিক্ষার্থীদের এই কষ্ট দূর করতে কাজ করব। সাময়িকভাবে মাঠে বালু ফেলা হয়েছে এবং স্থায়ী সমাধানের জন্য স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। জেলা পরিষদ এই মাঠ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।”
জেলা পরিষদের এই ত্বরিত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূর জাহান আক্তার শীলা। তিনি বলেন, “আমাদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হতে যাচ্ছে দেখে আমরা অত্যন্ত আনন্দিত। এতে আমাদের কয়েকশ শিক্ষার্থী উপকৃত হবে।”
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান ও নজরুল ইসলাম বাবুলসহ স্থানীয় নেতারা।

লোড হচ্ছে...