জাতীয়
হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু
NewsView5

নিউজভিউ ডেস্ক
দেশে হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ১৩২ জন রোগী। শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে শনিবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুর মৃত্যু হয়েছে। নতুন এই মৃত্যু নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে শিশুর মোট মৃত্যু ৫০০ ছাড়াল। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মোট ৫১২ জন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৬২ হাজার ৫০৭ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ জন শিশু। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে ইতিমধ্যে ৪৫ হাজার ১১ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

লোড হচ্ছে...