নারায়ণগঞ্জসদর
১২০০ পরিবারের মাঝে মাংস বিতরণ মাসুদুজ্জামান
NHP NewsView

নিউজভিউ
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। শনিবার দিনব্যাপী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের প্রায় ১২০০ হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে উন্নতমানের গরুর মাংস বিতরণ করা হয়েছে।
শহরের বিভিন্ন পয়েন্টে আয়োজিত এই বিতরণ কর্মসূচিতে শুধুমাত্র তালিকাভুক্ত অসহায় পরিবারই নয়, বরং রাস্তায় চলাচলরত কয়েকশ রিকশাচালকের মাঝেও ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্নআয়ের মানুষের পাতে মাংস তুলে দেওয়ার এমন মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সময়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক সাহায্য নিয়ে পাশে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেমের পরিচয়। তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার এবং সাবেক মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু। এছাড়াও ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাঈম ও সাবেক সভাপতি আবুল সরদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই সেবামূলক কার্যক্রমে অংশ নেন।
সকাল থেকে শুরু হওয়া এই বিতরণ কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনগুলোতেও মহানগরের অন্যান্য ওয়ার্ডে পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সহায়তামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

লোড হচ্ছে...