সারা দেশ
একই পরিবারের শিশুসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা
NewsView4

নিউজভিউ ডেস্ক
একই পরিবারের শিশুসহ পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৯ মে) বিষয়টি এলাকায় জানাজানি হলে চারিদিকে খবরটি ছড়িয়ে পড়ে।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুবাইর হোসেন জানান, রাউতকোনা গ্রামের মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতের ফোরকান মিয়া। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এই ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
নিহতরা হলেন, ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম (১৫) ও মারিয়া (৮), ছেলে ফরিদ (২) এবং ফোরকান মিয়ার শ্যালক রসুল মিয়া (২২)।
চাঞ্চল্যকর তথ্য হলো, তিন শিশুর মরদেহ বসতঘরের মেঝেতে করা বিছানায় স্বাভাবিক অবস্থাতেই ছিল। তবে শ্যালক রসুল মিয়ার মরদেহ খাটের উপর এবং স্ত্রী শারমিনের মরদেহ জানালার সঙ্গে বেঁধে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে কাপাসিয়া থানা পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এর বেশি আপাতত বলতে পারছি না।’

লোড হচ্ছে...