নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে ঝোপঝাড় থেকে পিস্তল-গুলি উদ্ধার করেছে র্যাব
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ আরপিও অবদা কলোনি এলাকার মনোয়ারা জুট মিলের প্রবেশ পথ সংলগ্ন ঝোপঝাড় থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্র জানায়, নিয়মিত টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মনোয়ারা জুট মিল এলাকায় একটি সন্দেহভাজন বস্তু পড়ে আছে। এরই প্রেক্ষিতে সদর কোম্পানির একটি চৌকস দল স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সেখানে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ঝোপের ভেতর স্কচ টেপে মোড়ানো অবস্থায় একটি ৭.৬২ মিমি অটোমেটিক ‘৫৪ চায়না’ পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত এই অস্ত্র ও গুলি গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া আলামত হতে পারে। দুর্বৃত্তরা গ্রেপ্তার এড়াতে বা অন্য কোনো উদ্দেশ্যে এগুলো সেখানে ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা পিস্তল ও গুলি পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ জেলাকে অপরাধমুক্ত রাখতে এবং অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

লোড হচ্ছে...