অর্থ-বাণিজ্যসদর
উন্নয়ন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, নাগরিকদেরও: সোহেল সারোয়ার
যানজট সমস্যা সমাধানে বিকেএমইএ, এনসিসিআই ও মডেল গ্রুপ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে আবারও সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেছে বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) এবং মডেল গ্রুপ। এই স্বেচ্ছাসেবী কার্যক্রমের ধারাবাহিকতায় এবার শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দায়িত্ব পালনের জন্য ২০ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে।
এনসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, শহরের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, নাগরিকদেরও সম্মিলিত দায়বদ্ধতা। তিনি বলেন, নিয়ম মেনে যানবাহন চলাচল, অবৈধ রাস্তা দখল বন্ধ এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতা নিশ্চিত করা গেলে বড় সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি সিটি কর্পোরেশনকে ড্রেনেজ ও সড়ক উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি ট্রাফিক পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নারায়ণগঞ্জবাসীর এই সম্মিলিত প্রচেষ্টায় শহরটি অল্প সময়ের মধ্যেই একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

লোড হচ্ছে...