রাজনীতিবন্দর
ভোটারদের দুয়ারে দুয়ারে মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের অঙ্গীকার নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ ও নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি আধুনিক ও শান্তিময় জনপদ গড়ার প্রতিশ্রুতি দেন।
মুছাপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজারে হাতপাখা প্রতীকের প্রচারপত্র বিতরণের সময় মুফতি মাসুম বিল্লাহ সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। বন্দরবাসী দীর্ঘ সময় ধরে বিভিন্ন নাগরিক সমস্যা ও বঞ্চনার শিকার। আমরা যদি নির্বাচিত হই, তবে এই অঞ্চলকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং সব ধরনের অপরাধমুক্ত করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাসভূমিতে রূপান্তর করব।”
তিনি আরও বলেন, মুছাপুরসহ পুরো বন্দর এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসারে একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা হবে। বেকারত্ব দূরীকরণে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের অগ্রাধিকার। তিনি আশ্বস্ত করেন যে, নগর উন্নয়নের প্রতিটি পদক্ষেপে জনকল্যাণই হবে মূল ভিত্তি।
গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতা মাসুদ রানা, হাসান ইমাম মুন্সি এবং ছাত্রনেতা মো. জাহিদ হোসেনসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতারা।

লোড হচ্ছে...