নারায়ণগঞ্জ
খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক
NewsView

নিউজ ভিউ
সাবেক প্রধানমন্ত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দেশের গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম আর কামালের পাঠানো এই শোকবার্তায় ইউনিয়নের সকল সদস্য মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর রাজনৈতিক জীবনের গৌরবময় অধ্যায়গুলো শ্রদ্ধাভরে স্মরণ করেন।

লোড হচ্ছে...