নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) সকালে ও বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ২৫০ পুরিয়া হেরোইন এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— রুবেল মিয়া (৩২), কাউসার হোসেন (৩০), আক্তার ওরফে কানা আক্তার (৪৫) এবং অজিদ মিয়া (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কদমতলী এমডব্লিউ স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে রুবেল ও কাউসারকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে একই এলাকায় আক্তারকে এবং চৌধুরীবাড়ী মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অজিদ মিয়াকে ২৫০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রুবেল মিয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি এবং আক্তার ওরফে কানা আক্তারের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে।

লোড হচ্ছে...