নারায়ণগঞ্জ
৪ দফা দাবিতে জাতীয় শিক্ষক ফোরামের স্বারকলিপি প্রদান
NHP NewsView

নিউজভিউ
প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রথা চালুর দাবিতে সরব হয়েছে জাতীয় শিক্ষক ফোরাম। সোমবার (২৭ এপ্রিল) নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
শিক্ষক নেতা ও মহানগর সভাপতি আলতাফ হোসেন গাজী-এর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চার দফা সংবলিত স্মারকলিপিটি হস্তান্তর করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করা, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুব্যবস্থা করা, প্রত্যেক থানায় একটি করে আলিয়া মাদ্রাসা সরকারীকরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের তিন মাসের মধ্যে অবসর ভাতার টাকা বুঝিয়ে দেওয়া।
স্মারকলিপি প্রদান শেষে শিক্ষক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে অবসর নেওয়ার পর ভাতার টাকা পেতে শিক্ষকদের বছরের পর বছর অপেক্ষা করতে হয়, যা অত্যন্ত অমানবিক। অবিলম্বে এই চার দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক এস এম মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম ইয়াসিন আরাফাত, সদস্য মাওলানা হুমায়ুন কবির, মাওলানা রহমতুল্লাহ এবং তালহা প্রমুখ। কেন্দ্রীয় কর্মসূচি সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মহানগর সভাপতি আলতাফ হোসেন গাজী।

লোড হচ্ছে...