নারায়ণগঞ্জবন্দর
আবুল কালামের সঙ্গে ‘পে-স্কেল যোদ্ধাদের’ শুভেচ্ছা বিনিময়
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সরকারি কর্মচারী পরিবারের ‘পে-স্কেল যোদ্ধা’ প্রতিনিধি দল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সাংসদের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালামকে অভিনন্দন জানাতে এই সাক্ষাতের আয়োজন করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী পরিবার ঢাকা বিভাগীয় শাখার সভাপতি সাউদ নূর। এ সময় নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক দলের পক্ষে উপস্থিত ছিলেন মো. মিরাজ, মির্জা নজরুল ইসলাম রানা এবং মো. এনামুল হক দিপু।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা সাংসদকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন। আলোচনার একপর্যায়ে ‘পে-স্কেল যোদ্ধা’ প্রতিনিধি দলের নেতারা সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে আবুল কালাম জাতীয় সংসদে তাঁদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
সাংসদ আবুল কালাম প্রতিনিধি দলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের শুভেচ্ছা গ্রহণ করেন।

লোড হচ্ছে...