নারায়ণগঞ্জ
শহীদ মিনারে খালেদা জিয়ার ‘নাগরিক শোকসভা’
NewsView

নিউজভিউ
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে খালেদা জিয়ার অবদান ইতিহাসে অনন্য ও অবিসংবাদিত বলে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জের নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশবাদী নাগরিক সংগঠন ‘নির্ভীক’-এর উদ্যোগে আয়োজিত এক নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন নির্ভীক-এর প্রতিষ্ঠাতা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।
শোকসভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এখন আর কোনো নির্দিষ্ট দলের নেত্রী নন, বরং তিনি নিজেকে ১৮ কোটি মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গণতন্ত্রের জন্য তাঁর ত্যাগ ও সংগ্রাম উপমহাদেশের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি জাতিকে শিখিয়েছেন কীভাবে কোনো অপশক্তির কাছে মাথা নত না করে মাথা উঁচু করে বাঁচতে হয়। বক্তারা আরও বলেন, দেশনেত্রীর জানাজায় মানুষের যে অভাবনীয় ঢল নেমেছিল, তা-ই প্রমাণ করে যে তিনি প্রকৃত অর্থেই জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
সভায় বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান মাসুম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবজাল হোসেন পন্টি, ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুর উদ্দিন, জেলা খেলাঘর সভাপতি মো. জহিরুল ইসলাম জহির, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় এবং জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক দীপু।
সভায় আরও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সুজন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, জেলা মহিলা পরিষদের সভাপতি রীনা আহমেদ ও অর্থ সম্পাদক শীলা সরকার, প্রবীণ সাংবাদিক অহিদুল হক খান এবং জেলা বাপা সদস্য পপি রানী সরকার। বক্তারা একমত হয়ে বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, মানুষ এই মহান নেত্রীকে পরম শ্রদ্ধায় স্মরণ করবে।
নির্ভীক মহানগর সংগঠক মাকিদ মোস্তাকিম শিপলুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ইসমাইল মিঞা, নির্ভীক সদর উপজেলা সংগঠক শাহরিয়ার চৌধুরী ইমন, সংগঠক শেখ সুজন, হুমায়ুন আহমেদ, সমশের আলী, মতি মিয়া, নাভিদ রায়হান তনয়, তাইফুর নাবিন এবং নাহিন মোজতবা সোহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...