জাতীয়
পদ্মা-মেঘনায় পুনরায় ইলিশ ধরা শুরু
NewsView

নিউজভিউ ডেস্ক
দীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞার পর পুনরায় ইলিশ ধরা শুরু করবেন জেলেরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় জেলেরা।
জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞা শেষে এখন মেঘনা পাড়ের জেলেরা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে। মিস্ত্রিরা নৌকা মেরামত করছেন। জেলে পাড়াগুলো সরগরম হয়ে উঠেছে এখন।
চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, নিষেধাজ্ঞার দুই মাসে চাঁদপুরের ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় আমরা দিন ও রাতে অভিযান পরিচালনা করেছি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরেছে এমন প্রায় দুই শতাধিক জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে। তবে এই অভিযানের ফলে যেমন জাটকা রক্ষা হয়েছে, তেমনি জাতীয়ভাবে ইলিশ উৎপাদন বৃদ্ধিতেও সহায়ক হয়েছে।
তিনি জানান, জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের সরকার ৪ মাস ৪০ কেজি করে ১৬০ কেজি চাল দিয়েছে। এছাড়াও ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সরকার এ বছরই প্রথম জাটকা প্রবণ এলাকার জেলেদের চালের পাশাপাশি অন্যান্য খাদ্য সহায়তা দিয়েছে।

লোড হচ্ছে...