নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবকের মাথায় ১৫ সেলাই
NewsView5
.png)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মোহাম্মদ ইয়াসিন আরাফাত (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নির্মাণকাজে নিরাপত্তাব্যবস্থা না থাকার অভিযোগ উঠেছে।
রোববার সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ইয়াসিনের ভাই জিনিয়াস গ্লোবাল এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনে নিরাপত্তাবেষ্টনী ছাড়াই কাজ চলছিল। এ সময় একটি কাঁচা দেয়াল বা পিলার ধসে ইয়াসিনের মাথার ওপর পড়ে। এতে তাঁর মাথা ফেটে গুরুতর জখম হয়। পরে চিকিৎসকরা তাঁর মাথায় ১৪ থেকে ১৫টি সেলাই দেন।
তবে ভবনের মালিক আলমাস মুন্সি অভিযোগটি অস্বীকার করে বলেন, নির্মাণকাজের সময় এক মিস্ত্রির শরীরের ধাক্কায় কাঁচা দেয়ালটি ভেঙে ইয়াসিনের ওপর পড়ে। এতে তিনি মাথায় আঘাত পান। তাঁর চিকিৎসাসহ যাবতীয় খরচ বহনের আশ্বাস দিয়েছেন এবং বিষয়টি পারিবারিকভাবে সমাধানের কথা জানিয়েছেন তিনি।
ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনে যথাযথ নিরাপত্তাব্যবস্থা থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। নির্মাণকাজের সময় শ্রমিকদের পাশাপাশি আশপাশের স্কুলশিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি।
তিনি আরও জানান, ভবনটি তাঁদের প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবহার করছে। এ কারণে ভবন মালিকের প্রতি তাঁরা সহনশীল থাকতে চান। তবে আহত ইয়াসিনের উন্নত চিকিৎসা এবং যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তিনি।

লোড হচ্ছে...