জাতীয়
পড়ে ছিল মা-বাবার গলাকাটা আর দুই সন্তানের থেঁতলানো লাশ
NewsView

নিউজভিউ ডেস্ক
গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকাই কি কেড়ে নিল চারটি প্রাণ? এই প্রশ্ন এখন বাহাদুরপুর গ্রামের মানুষকে কাঁদাচ্ছে। গ্রামটি নওগাঁর নিয়ামতপুরে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ওই গ্রামে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৮টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি খাতুন (৩০) ,ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে হাবিবুর ও তাঁর স্ত্রীকে গলা কেটে আর সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে গতকাল সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তাঁর কাছে গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা লুটের জন্যই হাাববিুরকে পরিবারসহ হত্যা করে। এ ছাড়া বাড়িতে থাকা স্বর্ণালংকারও লুট করে নিয়ে গেছে হত্যাকারীরা।
ওসি মাহবুবুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকেছিল। পরিচয় প্রকাশ হওয়ার আশঙ্কায় ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়।

লোড হচ্ছে...